ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

জামায়াত আমীর আসছেন কক্সবাজার,লাখো মানুষের সমাবেশ আয়োজনের প্রস্তুতি জেলা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান কক্সবাজার সফর করবেন আগামী ২ ফেব্রুয়ারী। তার সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।

২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান।এতে উপস্থিত থাকবেন জেলার ৪টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা। সমাবেশে জেলার ৯ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেবে।

শুক্রবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারী মো. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সারাদেশের মতো জেলার ৪টি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করতে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। নানা অপপ্রচার চলছে।

এমন প্রেক্ষাপটে জামায়াতের আমীরের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং জেলার ৪টি আসনেই জামায়াত বিজয় লাভ করবে বলে মন্তব্য করেন জেলা জামায়াতের সেক্রেটারী।

সংবাদ সম্মেলনে জামায়াত আমীরের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

জামায়াত আমীর আসছেন কক্সবাজার,লাখো মানুষের সমাবেশ আয়োজনের প্রস্তুতি জেলা জামায়াতের

আপডেট সময় : ১২:২৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬