ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত: বিক্ষুদ্ধ স্থানীয়দের গাড়ী ভাংচুর এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন: কলাতলীর অগ্নিকান্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন মরণোত্তর একুশে পদক পেলেন আইয়ুব বাচ্চু ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
চাকসু নির্বাচন

জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি, এখান থেকে শুরু করুন: চবি উপাচার্য

পুলিশি নিরাপত্তা নয়, বরং ত্রিশ হাজার শিক্ষার্থীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই নির্বাচনের মূল নিরাপত্তা হিসেবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি বলেন, ‘এই নির্বাচন শিক্ষার্থীরাই চেয়েছে, তাই তারাই এর নিরাপত্তা নিশ্চিত করবে।’

​বুধবার (১৫ অক্টোবর) সকালে বিজ্ঞান অনুষদের সামনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অন্যান্য কেন্দ্রগুলোও ঘুরে দেখেন।

​নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যে পুলিশ দেখছেন, তারা আমাদের নিরাপত্তা নয়। আমাদের নিরাপত্তা হচ্ছে ত্রিশ হাজার শিক্ষার্থী। কারণ, এই নির্বাচন তারাই চেয়েছে, তারাই নিরাপত্তা দেবে।’

​শিক্ষার্থীদের ভোটদানে উৎসাহ দিতে তিনি বলেন, ‘আপনারা তো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। আপনাদের জীবনের প্রথম ভোট এখান থেকে শুরু করে দিন। এটা জাতীয় নির্বাচনের একটি রিহার্সেল হিসেবে ধরুন।’

​যারা এখনও হলে বা ঘরে বসে আছেন, সেই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আহ্বান জানাবো, আপনারা নির্বিঘ্নে চলে আসুন। শাটল ট্রেনের শিডিউল বাড়ানো হয়েছে, বাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা বন্ধুর সঙ্গে চলে আসুন। দলে দলে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’

উল্লেখ্য, এবারের চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। সবশেষ ভোট হয়েছিল ১৯৯০ সালে।

সূত্র: বাংলা ট্রিবিউন
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

This will close in 6 seconds

চাকসু নির্বাচন

জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি, এখান থেকে শুরু করুন: চবি উপাচার্য

আপডেট সময় : ০২:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫