ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, স্বামীসহ গ্রেপ্তার ৩ তাজুল বাদ, আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ ৯ জন দগ্ধ সকালেই তাপমাত্রা ২০ ডিগ্রি, দিনভর বাড়তে পারে গরম সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু ইফতারে বেলের শরবত কতটা উপকারী? সূর্যগ্রহণের পর এবার চন্দ্রগ্রহণ, কখন-কোন সময় দেখে যাবে? বাংলাদেশসহ তিন দেশে ভূমিকম্পের আশংকা রমজান সামাজিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু ‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়! ‘জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়’-হামিদুর রহমান আযাদ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

ছোট সাজ্জাদের স্ত্রী তাম্মানা গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় ধারণকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তামান্নাকে বলতে শোনা গেছে ‘ লাইভ দেখান, আমি ব্লগার আমার ৫ মিলিয়ন ফলোয়ার আছে। ‘

রাত ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ছোট সাজ্জাদের স্ত্রী তাম্মানা গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫