ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন

চৌফলদন্ডীতে ছুরি’কা’ঘাতে আমজাদ নামের যুবক নি’হ’ত

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত আমজাদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সদর উপজেলার যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেনের ছোটো ভাই আমজাদ হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় হত্যাকান্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা জড়িত দাবী করে তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়।

অন্যদিকে নিহত আমজাদ হোসেন কে জামায়াতে ইসলামীর যুব বিভাগের সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের নতুন মহাল বাজার ইউনিটের সেক্রেটারি দাবী করে ছাত্রলীগ নেতা রাফিসহ তার সহযোগী সন্ত্রাসীরা হাফেজ আমজাদ হোসেন কে হত্যা করে বলে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুর রহিম নুরী।

ট্যাগ :

চৌফলদন্ডীতে ছুরি’কা’ঘাতে আমজাদ নামের যুবক নি’হ’ত

আপডেট সময় : ১১:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫