ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ

গ্রীণ ভয়েস কক্সবাজারের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পরিবেশ সচেতনতা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গ্রীণ ভয়েস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজার জেলার কলাতলি ডলফিন মোড় ও লাবণী বিচ রোডের ডিভাইডারে রাধাচূড়া ও কাঠবাদাম গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন গ্রীণ ভয়েস কক্সবাজার জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শাহেদ।

এ সময় গ্রীণ ভয়েসের পরিবেশবান্ধব তরুণ সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে পাশে ছিল ডিসকভার চ্যারিটি সোসাইটি (ডিসিএস)।

গ্রীণ ভয়েস জেলা সভাপতি শহিদুল ইসলাম শাহেদ জানান, “চলতি বর্ষায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৫ হাজার বনজ ও ফলজ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার শাখার সভাপতি এইচ এম এরশাদ, ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম, গ্রীণ ভয়েস কক্সবাজারের নারী বিষয়ক সম্পাদক উম্মুল বকেয়া মৌ, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি মোস্তফা ও বেলাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য মুহাইমিনুল্লাহ রানিম ও রাকিব উদ্দিন, কক্সবাজার মডেল স্কুলের সভাপতি ইফতেহাল ইশরাক, এবং গ্রীণ ভয়েস কক্সবাজার জেলার সদস্য সোহেল, শেখ আবরার, নাজিমা আক্তার, বেবি আকতার, রেশমি সিকদার, সায়মা মরিয়ম, বৃষ্টি ও জাঁকিয়া সহ অনেকে।

গ্রীণ ভয়েস কক্সবাজারের এই উদ্যোগ স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন

গ্রীণ ভয়েস কক্সবাজারের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫