ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার

পূর্ণ মন্ত্রী শুধু নয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কক্সবাজার ১ আসনের এবারসহ ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে তিনি ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

স্বাধীনতার পর কক্সবাজার থেকে তিনিই প্রথম মন্ত্রী হন। স্বাধীনতার আগে সাবেক সংসদ সদস্য খালেকুজ্জামান ও সহীদুজ্জামানের পিতা ফরিদ আহমদ ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় শ্রম মন্ত্রী। কক্সবাজার থেকে স্বাধীনতার পর প্রথম মন্ত্রী হন সালাহউদ্দিন আহমদ।

আওয়ামীলীগ সরকারের আমলের শেষ দিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় হুইপ হিসেবে নিয়োগ পান সাইমুম সরওয়ার কমল। তবে হুইপের কর্মপরিধি ছিলো সংসদ কেন্দ্রীক।

এবার কক্সবাজার জেলার কোনো সন্তান প্রথম পূর্ণ মন্ত্রীর পদ মর্যাদায় অধিষ্ঠিত হবেন কক্সবাজার চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য সিংহ পুরুষ খ্যাত সালাহউদ্দিন আহমদ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এবং দলের জন্যে যার পর নাই পরিশ্রম ও ত্যাগের ফল হিসেবে সালাহউদ্দিন আহমদ কেবল পূর্ণ মন্ত্রী নয় অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছে বিএনপির বিভিন্ন সূত্র থেকে।

শুক্রবার সকালে তিনি আকাশ পথে ঢাকার উদ্দেশ্য কক্সাবাজার ছাড়েন। কক্সবাজার বিমানবন্দরে তাঁকে বিদায় জানান নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির এক নেতা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ বিমানবন্দরে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। তিনি বলেন, আমাদের নেতা ঢাকায় গেলেন, এবার পুরো জেলাবাসীর অপেক্ষা সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের মানুষের জন্যে কি সুসংবাদ দেবেন।

ট্যাগ :

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার

আপডেট সময় : ০৬:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬