ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির

গর্জনিয়ায় কৃষক ওরিয়েন্টেশন ও আমন প্রণোদনা বিতরণ সম্পন্ন

রামুর গর্জনিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক ওরিয়েন্টেশন সভা ও আমন প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও গর্জনিয়া কৃষি ক্লাবের সহযোগিতায় ১৬০জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

সার ও বীজ বিতরণের আগে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের তৈয়ব উল্লাহ চৌধুরী ভবনের নিচতলায় কৃষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। গর্জনিয়া ইউনিয়নে দায়িত্বরত উপসহকারি কৃষি কর্মকর্তা ও গর্জনিয়া কৃষি ক্লাবের প্রধান সংগঠক
মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল।

গর্জনিয়া কৃষি ক্লাবের ক্লাব ব্যবস্থাপক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- গর্জনিয়া জামায়াতে ইসলামীর আমির আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, বিএনপি নেতা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, কৃষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, গর্জনিয়া কৃষি ক্লাবের কৃষক সংগঠক ওবাইদুল ইসলাম লিটন, ক্লাব সংগঠক ফখরুল ইসলাম প্রমূখ।

গর্জনিয়া কৃষি ক্লাবের সামাজিক যোগাযোগ সংগঠক ইনজামাম উল হক চৌধুরী জানিয়েছেন-
এই কার্যক্রমের মাধ্যমে এলাকার কৃষকদের আমন ধান চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

ট্যাগ :

গর্জনিয়ায় কৃষক ওরিয়েন্টেশন ও আমন প্রণোদনা বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ১১:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫