ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফ্যামিলি কার্ড নারীদের একটা শক্তি: মির্জা ফখরুল প্রথম দিনে ৩৭ হাজার নারী পেলেন ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল ঈদের টুপি, আতর, তসবিহ ও জায়নামাজ কেনার আগে যা জেনে রাখবেন লাখ টাকার পথে ছুটছে রডের টনপ্রতি দাম খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প ট্রাম্পের সতর্কবার্তায় এক দিনের মধ্যে কমে গেল তেলের দাম টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু! যেভাবে মুক্তি পেলো ঈদগড়ের অপহৃত ২ কৃষক পালংখালীতে যুবকের আত্মহত্যা! ইরানও হারবে না, আমেরিকাও জিতবে না

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উখিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ফারুক আহমদ।

অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য শফিক আজদের সঞ্চালনায় উখিয়া প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য হুমায়ুন কবির জুশান, সদস্য আব্দুল লতিফ বাচ্চু, কাজি হুমায়ুন কবির বাচ্চু, ওবায়দুল হক চৌধুরী আবু এবং হাসেম শিকদার জিসান।

বক্তারা বলেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ এই নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠলে দেশের জন্য তা হবে স্বস্তির বার্তা। দেশের সকল শ্রেণির মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছেন তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থভাবে ফিরে আসেন।

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম। তিনি দেশ, জাতি এবং অসুস্থ নেত্রীর সুস্থতার জন্য দোয়া করেন। পুরো পরিবেশ তখন নীরব হয়ে ওঠে, সবাই হাত তুলে প্রার্থনায় অংশ নেন তার দ্রুত আরোগ্য কামনায়।

ট্যাগ :

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উখিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫