ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

দাফনের তৃতীয় দিনেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে মানুষ। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সরেজমিন দেখা গেছে, জিয়া উদ্যানের মোড় থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদারর কবরমুখী মানুষের ভিড়। অনেকেই ফুল নিয়ে এসেছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। উদ্যান সংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা ও বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত নারী-পুরুষের দীর্ঘ লাইন। আর কবরে পাশে নেতাকর্মীদের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সাধারণ মানুষ ছাড়াও বিএনপির নেতৃস্থানীয় অনেক নেতা নিজেদের সমর্থকদের নিয়ে এসেছেন। আর সকালে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ১১টায় মায়ের ডাকের সভাপতি ও ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলি, সাড়ে ১১টায় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও জিএস খায়রুল কবির খোকনের নেতৃত্বে শ্রদ্ধা জানান ’৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। এছাড়াও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুসারীদের নিয়ে এসেছেন। আর কবরের পাশেই মাইকে বাজছে পবিত্র কোরআন তেলাওয়াত।

শ্রদ্ধা জানাতে আসা একাধিক সাধারণ মানুষ জানান, বিএনপি না করলেও বেগম জিয়ার প্রতি অগাধ ভালোবাসার কারণেই তারা ছুটে এসেছেন।

ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আসা শাহ আলম বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে পারিনি। তাই বিবেকের দায়বদ্ধতা থেকে কবর জিয়ারত করতে এসেছি। কারণ তার মতো নেত্রীর মৃত্যু দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

রাজধানীর জুরাইন থেকে আসা নারী খাদিজা আক্তার এসেছেন দুই সন্তান সালমান ও সায়মাকে নিয়ে। তিনি জানান বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতির চিত্র দেখে তার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে। তাই কবর জিয়ারত করতে এসেছি। তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। এমন অসংখ্য মানুষ সেখানে এসে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর খালেদা জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হয়। তখন পরিবার, বিএনপির শীর্ষ নেতা ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার বাইরে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে পরদিন বৃহস্পতিবার (১ জানুয়ার) সকাল থেকেই সর্ব সাধারণের প্রবেশ উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই হাজারও মানুষ ছুটে আসছেন।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬