ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট

‎কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন

‎‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ’—এই প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ও মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডা. সৈকত বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন।

‎বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক এসতেহাদুল ইসলাম, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী এবং এনটিভির প্রতিনিধি আবুল কাশেম।

‎উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শাকের উল্লাহ আজাদ ও কৈলাশ কান্তি দে’র যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শিক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

‎সভায় বক্তারা তীব্র জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত জনবল না থাকার কারণে মাঠ পর্যায়ে মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে।

‎বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত, শিক্ষিত ও দক্ষ জনসংখ্যাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।

‎সভা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে কাইছারুল ইসলাম , শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে জিন্নাত রায়হানা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে জোবাইদা বেগমকে সদন ও ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগ :

জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়?

‎কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন

আপডেট সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫