ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান
ফুটবল খেলা শেষে সাগরে গোসলে নামে শিক্ষার্থীর দল

কসউবির ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে রাইয়ান নূর আবু সামিম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সমু্দ্র সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এঘটনা ঘটে বলে জানিয়েছে সী সেইফ লাইফ গার্ড।

রাইয়ান নূর আবু সামিম কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন।

সী-সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ ওসমান জানান, সকালে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে শিক্ষার্থীদের একটি দল গোসলে নামে। সেখানে ভেসে যাওয়ার সময় পোনা আহরণকারী জেলেরা দুজন শিক্ষার্থীকে উদ্ধার করে। একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ওসমান বলেন, “সী-সেইফ লাইফ গার্ডের কর্মীরা সার্বক্ষণিক কাজ করেন সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে। তাই তাদের খবর পেতে দেরি হয়।”

রাইয়ান নূর আবু সামিমের লাশ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে৷ সেখানে তার সহপাঠী আব্দুল্লাহ বলেন, সকালে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলে তারা সমুদ্রে যায় গোসল করতে। গোসলে নামার ৫ মিনিটের মধ্যে দুই বন্ধু সামিম ও আশরাফ ভেসে যায়। পরে আশরাফকে উদ্ধার করলেও সামিমকে উদ্ধারে বিলম্ব হয়।

মৃত রাইয়ান নূর আবু সামিম কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ফুটবল খেলা শেষে সাগরে গোসলে নামে শিক্ষার্থীর দল

কসউবির ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০২:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫