ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে? জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার

কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক

কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজন মারা গেছে। নিহতের নাম আব্‌দুর রহিম (৩৯)। মঙ্গলবার সকাল ৮ টার কিছু পর তাঁর মৃত্যু হয়। এ নিয়ে কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ ১০ জনের মধ্যে ২ জনের মৃত্যু হলো।

নিহত আব্দুর রহিমের ছোটো ভাই নুর আহমদ জানিয়েছেন, গেলো বুধবার কলাতলীর কক্সবাজার এলপিজি স্টেশনে গ্যাস লিকেজের পর অগ্নিকান্ডে দগ্ধ আব্দুর রহিমসহ ৬ জনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চমেকে প্রেরণ করা হয়, সেখানে অবস্থার অবনতি হওয়ায় আবু তাহের ও আব্দুর রহিম দুজনকে এলসাথে গেলো শুক্রবার ঢাকার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মঙ্গলবার সকালে মৃত্যুবরন করেন। আব্দুর রহিম কলাতলী এন.আলমের মালিকানাধীন সেই গ্যাস পাম্প লাগোয়া গ্যারেজের মালিক। আগুনে তার গ্যারেজ, নিজের মালিকানাধীন ৪ টি জিপও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় নিহত সিএনজি অটো চালক আবু তাহের ও আব্দুর রহিম একসাথে গ্যারেজের ছিলেন। তারা একে অপরের বন্ধু, আগুনে আবু তাহেরের শরীরের ৯০ শতাংশ এবং আব্দুর রহিমের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

প্রয়াত আব্দুর রহিমের বাড়ী পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকায়। মৃত্যুকালে ৩ স্ত্রী, ৭ ছেলে মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আব্দুর রহিমের ছোটো ভাই নুর আহমদ জানান,ঢাকায় ময়না তদন্ত শেষে মরদেহ নিয়ে স্বজনেরা কক্সবাজারের পথে রওয়ানা দেবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক

আপডেট সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬