ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির নতুন কমিটি সভাপতি মো. আলী, সম্পাদক জাবেদ ইকবাল

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সুগন্ধা পয়েন্টস্থ গোল্ডেন হিল সম্মেলন কক্ষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়।

এতে বিগত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী সভাপতি, কামরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, জাবেদ ইকবাল সাধারণ সম্পাদক, মাসুদ আলম কোষাধ্যক্ষ ও আবছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি বলেছেন, কক্সবাজার আন্তর্জাতিক সিটি। এখানে প্রায় ৩ হাজার বিদেশি নাগরিক বসবাস করেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, রেঁস্তোরা পেশাকে উৎকর্ষ সাধনের মাধ্যমে কক্সবাজারকে দেশ তথা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এজন্য প্রয়োজন ট্রেনিং সেন্টার।
তিনি বলেন, বদলে যাওয়া এই নতুন বাংলাদেশে কক্সবাজারে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা। দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত কক্সবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ইমরান হোসাইন বলেছেন, রেস্তোরাঁ শুধুমাত্র খাবার হোটেল না, এটি এখন শিল্প। রাষ্ট্র স্বীকৃত এই শিল্পে প্রতিদিন প্রায় ৭থেকে ৮ কোটি মানুষ নির্ভরশীল।

তিনি বলেন, সারা দেশে ৪ লাখ ৮১ হাজার রেঁস্তোরা রয়েছে। এতে ৩০ লাখ মানুষ কর্মরত রয়েছেন। পাশাপাশি রেঁস্তোরাকে উপলক্ষ করে প্রায় ২কোটি মানুষ জীবন ধারণ করে। অথচ দেশের এই বিশাল শিল্পের উন্নয়নে রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই শিল্পকে বাঁচাতে গেলে সর্বাগ্রে প্রয়োজন সুচিন্তিত পরিকল্পনা।
এ সময় সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি শরাফত উল্লাহ বাবুল, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, রুবেল উদ্দিন, নাছির উদ্দিন, রফিকুল কাদের, জসিম উদ্দিন, ফরিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপডেট সময় : ০১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪