ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল
দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার

কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত চলাচলের সিদ্ধান্ত

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • 1632

চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন নিয়মিত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ সচিব কামরুল হাসান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন।

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ট্রেন দুটির চলাচল শুরু হবে।

“তবে কত তারিখ থেকে শুরু হবে সে বিষয়ে এখনো আদেশ পাইনি। পেলেই শুরু করব।”

রেল কর্মকর্তারা জানিয়েছেন, এ দুটি ট্রেন চালু হলে ‘ঈদ স্পেশাল নাইন’ বন্ধ হয়ে যাবে। রোজার ঈদ উপলক্ষে গত বছরের ৮ এপ্রিল এই বিশেষ ট্রেনটি চালু করা হয়েছিল। দিনে একবার আসা-যাওয়া করা ট্রেনটি মাঝে কিছুদিন বন্ধ থাকলেও স্থানীয়দের দাবির মুখে পরে আবার চালু হয়।

নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে।

আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।

এ দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার মোট আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

ভ্রমণ পিপাসুদের দীর্ঘদিনের প্রত্যাশার মধ্যে ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারের পথে চলাচল শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। যাত্রী চাহিদার কারণে ২০১৪ সালের ১০ জানুয়ারি এ পথে চালু হয় আরেকটি ট্রেন, ‘পর্যটক এক্সপ্রেস’।

কেন্দ্রীয় স্টেশন ঢাকার কমলাপুর থেকে চলাচলকারী এ দুটি ট্রেন যাত্রা বিরতি করে কেবল চট্টগ্রামে। এ যান দুটিতে করে কক্সবাজারে যাওয়া-আসার সুযোগ থাকলেও আসন কম হওয়ায় আলাদা ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন চট্টগ্রামবাসী। এবার সেই দাবিই পূরণ করতে চলেছে রেলওয়ে।

সূত্র :বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার

কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত চলাচলের সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫