ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান

কক্সবাজার কারাগারে অনিয়ম পাননি কারা মহাপরিদর্শক

কক্সবাজার কারাগারে কোনো অনিয়ম পাননি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন। রোববার সকালে কক্সবাজার কারাগার পরিদর্শনে আসলে সাংবাদিকরা তাকে এসংক্রান্ত প্রশ্ন করলে তিনি উত্তরে একথা বলেন।

কক্সবাজার কারাগারে ধারন ক্ষমতার চেয়ে বন্দি বেশি জানিয়ে সৈয়দ মোঃ মোতাহের হোসেন বলেন, এর ধারণ ক্ষমতা বাড়ানো নিয়ে কাজ করা হচ্ছে।

“বন্দিদের মাদকমুক্ত রাখার জন্যও আমরা কাজ করছি।”

তিনি বলেন, আমরা কক্সবাজার কারাগারে তেমন কোনো অসংগতি পাইনি। কিভাবে আরো ফেসিলিটিস বাড়ানো যায় সে বিষয়ে কাজ করছি।

“কারাগার শুধু একটা ভবন নয়, এই দেয়ালের ওপারে আছে একেকটা গল্প। গল্প সংশোধনের, গল্প ফেরার”- বলেন কারা মহাপরিদর্শক।

পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কারা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কারা মহাপরিদর্শক আরো বলেন, কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেইসাথে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলবে।

“এক সময়ের পুরোনো অভিযোগ, অনিয়ম আর গাফিলতির ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে দেশের কারা ব্যবস্থা। মহাপরিদর্শক স্পষ্ট জানিয়ে দিলেন—যারা অনিয়মে জড়িত, তাদের জন্য কোনো ছাড় নেই।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কক্সবাজার কারাগারে অনিয়ম পাননি কারা মহাপরিদর্শক

আপডেট সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫