ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত ধর্ষণ-হত্যার এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: শফিকুর রহমান জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের মধ্যস্থতার প্রস্তাব দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত: বিক্ষুদ্ধ স্থানীয়দের গাড়ী ভাংচুর এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন: কলাতলীর অগ্নিকান্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন মরণোত্তর একুশে পদক পেলেন আইয়ুব বাচ্চু ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন

‘ক্যামেরায় গাঁথি: শান্তির গল্প ২০২৫’ প্রকল্পের আওতায় নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— “প্রহর” ও “স্বপ্নজয়ী”— একসাথে প্রদর্শনের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ে চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে দেখানো হবে “প্রহর” চলচ্চিত্রটি, যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং সেসব প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে “স্বপ্নজয়ী” চলচ্চিত্রে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সম্মিলিত সচেতনতার গুরুত্ব মানবিক গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের জন্য থাকবে আড্ডা ও মুক্ত আলোচনা। এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ পাবেন।

শান্তি, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত

This will close in 6 seconds

আপডেট সময় : ০৩:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬