ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা: সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান

মানব পাচার থেকে ফিরে আসা নারী ও পুরুষদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজারে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে আশ্বাস প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশীর সহকারী মহাব্যবস্থাপক রাসেল বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন প্রত্যাশীর প্রোগ্রাম ম্যানেজার জাবেদ জাহাঙ্গীর রাসেল।

সভায় মানব পাচারের বর্তমান পরিস্থিতি, পাচার থেকে ফিরে আসা ব্যক্তিদের সহায়তা এবং কার্যকর রেফারেল ব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান কক্সবাজারে মানব পাচারের প্রেক্ষাপট এবং প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন।

সভায় আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত, গণমাধ্যম প্রতিনিধি এবং মানব পাচার থেকে ফিরে আসা সার্ভাইভাররা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল আইওএম (IOM), ব্র্যাক, বিটা (BITA), বিএনডব্লিউএলএ (BNWLA), জেপিটিটিসি (JPTTC), ইয়পসা (YPSA), শাহজালাল ইসলামী ব্যাংক, কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস অফিসার্স অ্যাসোসিয়েশন, কক্সবাজার ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, প্রো-বোনো আইনজীবী প্রতিনিধি এবং মানব পাচার থেকে ফিরে আসা দুইজন সার্ভাইভার।

সভায় প্রত্যাশী কর্তৃক প্রস্তুতকৃত বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্যসম্বলিত রেফারেল সার্ভিস ডিরেক্টরি পর্যালোচনা ও হালনাগাদের বিষয়ে মতবিনিময় করা হয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ডিরেক্টরিকে আরও কার্যকর ও ব্যবহারোপযোগী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে। পরবর্তীতে সেই মতামতের ভিত্তিতে ডিরেক্টরির তথ্য হালনাগাদ করা হয়।

বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধ এবং সার্ভাইভারদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বয়মূলক কার্যক্রম মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা প্রাপ্তি সহজ করবে।

সভায় মানব পাচার প্রতিরোধ ও সার্ভাইভারদের পুনর্বাসনে সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা: সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান

আপডেট সময় : ১০:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬