ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান? কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার অজ্ঞাত পরিচয়ে স্বপ্নচূড়ার সভাপতিকে হুমকি, থানায় জিডি র‍্যাবের অভিযান: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে রামুতে ২৩ পাহাড়খেকোর বিরুদ্ধে মামলা : স্কেভেটর-ডাম্পার জব্দ কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯ রামুতে বিজিবির অভিযান: ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার সারাদেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

কক্সবাজারে নৌ আঞ্চলিক স্কাউটস এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) কক্সবাজারস্থ নৌবাহিনী ঘাঁটিতে স্কাউটস সমাবেশ সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌস্কাউটস হতে প্রায় ৩৫০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। পরবর্তীতে স্কাউটদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা

কক্সবাজারে নৌ আঞ্চলিক স্কাউটস এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫