ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে প্রায় দুইশ’ (১৯৭ কিলোমিটার) কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রীর নিজেই গাড়ি ড্রাইভ করেছেন। এই তথ্য জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বললেন, ‘প্রধানমন্ত্রী শনিবার কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি ড্রাইভ করেছেন। ১৯৭ কিলোমিটার পথ ঘুরে রাতে আবার বিমানবন্দরে ফিরেন নিজেই ড্রাইভ করে। প্রধানমন্ত্রীর গাড়িতে সামনের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ বসেন।’

অতিরিক্ত প্রেস সচিব জানান, ‘প্রতিটি ভ্যানুতে প্রধানমন্ত্রী গিয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন। স্থানীয় জনগণের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিজের হাতে কোদাল দিয়ে পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেছেন। জনসভা, সুধী সমাবেশে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে যেভাবে মানুষের ঢল নেমেছিলো, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।’

প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছান শনিবার সকালে বিমানের ফ্লাইটে। কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন, ডুলাহাজারা, মালুমঘাট, পেকুয়া, মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রভৃতি স্পট ঘুরে রাত সোয়া ১২টায় প্রধানমন্ত্রী বিমানবন্দরে আসেন।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন সরকার প্রধান। তবে এতো দীর্ঘ পথে তারেক রহমানের ড্রাইভ এই প্রথম।

সুত্র: আগামীর সময়

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬