ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার দুই প্রার্থীর পক্ষ নেওয়া চার ‘আলোচিত’ নামে তোলপাড় ভোটের সমীকরণ! ​নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল নির্বাচন ঘিরে কক্সবাজারে সেনাবাহিনীর শক্ত অবস্থান-নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান নির্বাচন ঘিরে কক্সবাজারে ‘জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার’ পোস্টাল ভোট সম্পন্ন: কক্সবাজার–৩ এ সবচেয়ে বেশি ভোটগ্রহণ ঝিলংজায় অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত নির্বাচনে যেকোনও অস্ত্রই থ্রেট: আইজিপি ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি ভোট দেবেন যেভাবে, যেসব তথ্য জানতে হবে সরকারের সবুজ সংকেত, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

কক্সবাজারে এক ঘন্টার বৃষ্টি পুরো সপ্তাহের সর্বোচ্চ রেকর্ড

কক্সবাজারে আজ বুধবার অঝোরে ঝরলো বৃষ্টি। সকালে আকাশ ছিল বৃষ্টিহীন থাকলেও বেলা ১১ টার দিক থেকে কালো মেঘ ছেয়ে মুহুর্তেই বৃষ্টি নামে অঝোরে। টানা ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় শহরের রাস্তা-ঘাট।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বুধবার দুপুর ৩ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৮০ মিলিমিটার। যা গত এক সপ্তাহে সর্বোচ্চ।

আর বুধবার ভোর ০৬ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ১১৪ মিলিমিটার।

“মুলত বেলা ১২ টার পর থেকে মুশলধারে যে বৃষ্টি হয়েছে তা পুরো সপ্তাহে সর্বোচ্চ। ঘন্টায় এতো বেশি বৃষ্টি আর হয় নি”- বলেন হান্নান।

ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগেই দেওয়া হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ বলেন, গত বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ুর সক্রিয়তার কথা জানানোর পাশাপাশি ভারী বর্ষণ ও পাহাড় ধসের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

হান্নান বলেন, “জুলাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস। এ মাসে গড়ে ২২ দিন বৃষ্টি হয়। চলমান এই বৃষ্টির প্রবণতা বুধবার বিকাল থেকে কিছুটা কমবে। এরপর ২-৩ দিনের বিরতি দিয়ে আবার বাড়তে পারে।”

মি. হান্নান বলছেন,”জুলাই মাসের প্রথম সাত দিনে জেলায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

“এটি ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়, কারণ কক্সবাজারে প্রতিদিন গড়ে ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়।”

গত বছর কক্সবাজারে জুলাই মাসে ১ হাজার ৭০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। চলতি মাসে সেই রেকর্ড ভাঙতে পারে বলে জানান আব্দুল হান্নান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯

This will close in 6 seconds

কক্সবাজারে এক ঘন্টার বৃষ্টি পুরো সপ্তাহের সর্বোচ্চ রেকর্ড

আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫