ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

ওপারে যাচ্ছে নিত্যপণ্য, এপারে ঢুকছে ইয়াবা! সীমান্তে সক্রিয় ‘চোরা বক্কর’ সিন্ডিকেট

ঈদ’কে সামনে রেখে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় বেড়েছে চোরাকারবারিদের তৎপরতা।

ভোজ্যতেল, চিনি,সেমাই,চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের ওপারে পাঠানো হচ্ছে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী,থাইংখালী, পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম,তুমব্রু,বাইশফাঁড়ি সহ সীমান্ত সংলগ্ন কমপক্ষে ১০টি পয়েন্টে অবৈধ চোরাকারবারে জড়িত সংঘবদ্ধ একটি চক্র।

প্রতিবেদকের হাতে আসা ভিডিও ও পাচারের প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য সহ নানা তথ্য উপাত্তে ‘চোরা বক্কর’ সিন্ডিকেটের নাম উঠে এসেছে।

বালুখালী কাস্টমস-ঘুমধুম সীমান্ত কেন্দ্রিক এই সিন্ডিকেটের মূল হোতা ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের বেতবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত হোছেন আহমদের পুত্র আবু বক্কর প্রকাশ চোরা বক্কর।

গত বছরের ১৩ আগস্ট সন্ধ্যায় ৭ হাজার ৫০০ টি ইয়াবা ও ৪ সহযোগী সহ উখিয়ার মরিচ্যা’স্থ চেকপোস্টে বক্কর’কে আটক করে বিজিবি।

কারগার থেকে ২ মাস পর মুক্তি পেয়েও চরিত্র বদলেনি চোরা বক্করের, কালো টাকার প্রভাবে দুই অন্যতম সহযোগী আপন মামাতো ভাই আবুল হোসাইন ও বশির সহ তার নেতৃত্বে ১৫/১৬ জনের সংঘবদ্ধ সিন্ডিকেট এপার-ওপারে অব্যাহত রেখেছে চোরাকারবার।

সংরক্ষিত একটি ভিডিও’র দৃশ্যে দেখা যায়, কাঁটাতার পেরিয়ে ওপারের রাখাইনে চোরাকারবারিদের সাথে মালামাল আদান-প্রদানের সময় জলপাই রঙের শার্ট পরিহিত বক্করের কথোপকথন।

আরেকটি ভিডিওর তথ্য বলছে, ওপার থেকে গরু এনে সেগুলো অনত্র নিজেই নিয়ে যাচ্ছেন বক্কর।

আর কিছুদিন পর পবিত্র ঈদুল ফিতর,গোপনে ধারণ করা সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যায় রাখাইনে পণ্যসংকটের সুযোগে অসংখ্য বস্তায় বিভিন্ন নিত্যপণ্য পাঠাচ্ছে বক্করের সিন্ডিকেট।

ঐ ভিডিওর সূত্র বলছে, বক্কর তার অন্যতম সহযোগী সুলতানকে সাথে নিয়ে ঈদ কে কেন্দ্র করে রাখাইনে পাঠাতে কোটি টাকার নিত্যপণ্য সংগ্রহ করে রেখেছেন।

ওপার থেকে ইয়াবা আনার তথ্য অস্বীকার করলেও বক্কর নিজেকে গরু ব্যবসায়ী পরিচয় দেন। যথেষ্ট প্রমাণ থাকা স্বত্ত্বেও ” আমি চোরাকারবারি না এসব ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো হচ্ছে।” বলে তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন করে দেন বক্কর, এরপর চেষ্টা করেও তার অন্য কোনো বক্তব্য মিলেনি।

সীমান্তে চোরাকারবার ঠেকাতে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

ওপারে যাচ্ছে নিত্যপণ্য, এপারে ঢুকছে ইয়াবা! সীমান্তে সক্রিয় ‘চোরা বক্কর’ সিন্ডিকেট

আপডেট সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫