ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​

এবার রামুর জাহাজ ভাসা উৎসবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানালো বৌদ্ধরা

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ১০:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 406

এবার রামুর বৌদ্ধদের জাহাজ ভাসা উৎসবেও ফিলিস্তিন মানুষের প্রতি সংহতি জানানো হলো। কল্প জাহাজে সাটানো হলো ফ্রী ফ্রী প্যালেস্টাইন শির্ষক ব্যানার।

মঙ্গলবার বিকেলে রামুর বাঁকখালী নদীতে প্রবারণা পুর্নিমা উপলক্ষে কল্প জাহাজ ভাসা উৎসবের আয়োজন করা হয়। দুইশো বছর ধরে এ উৎসবের আয়োজন করা হলেও এবছর ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানানোয় উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা।

বাঁকখালী নদীতে ভাসানো কল্প জাহাজের মধ্যে শ্রীকূল কল্প জাহাজ কমিটির বানানো জাহাজের কাগুজে হাতির অগ্রভাগে লেখা ছিলো ফ্রী ফ্রী প্যালেস্টাইন ব্যানার। তারা জানিয়েছে, বৌদ্ধ ধর্ম অহিংসার কথা বলে, তাই ফিলিস্তিনের মানুষের উপর যে সহিংসতা চলছে তা বন্ধের বার্তা বিশ্ববাসীকে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ব্যানার সাঁটানো হয়েছে।

জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মিথুন বড়ুয়া বোথাম বলেন, এ উৎসবের মাধ্যমে বিশ্বে যে সহিংসতা চলছে বিশেষ করে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তা বন্ধের দাবী জানাই।

এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট শারদীয় দুর্গাপুজার বিসর্জন অনুষ্ঠানে পুজারীরা ফ্রী প্যালেস্টাইন লেখা ব্যানার নিয়ে দাঁড়ায়। এছাড়া সোমবার রামুতে অনুষ্ঠিত বৌদ্ধদের প্রবারণা পুর্ণিমার ফানুস উৎসবে পুজারীরা উড়ায় ফ্রী প্যালেস্টাইন লেখা ফানুস।

ট্যাগ :

এবার রামুর জাহাজ ভাসা উৎসবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানালো বৌদ্ধরা

আপডেট সময় : ১০:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫