ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী

এনসিপির দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ এশিয়া সেলের দায়িত্ব পেয়েছেন এ এস এম সুজা উদ্দিন পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক সেলের সম্পাদক হয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহ-সম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ সোহেল , তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

দক্ষিণ এশিয়া বিষয়ক নানা ইস্যুতে দীর্ঘ প্রায় এক যুগ ধরে কাজ করছেন এ এস এম সুজা উদ্দিন। তিনি রোহিঙ্গা সংকট, ভারতের আসামের এনআরসি ও বিভিন্ন আঞ্চলিক বিষয়ে গবেষণা ও আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করার পাশাপাশি দেশটির সরকারের লিডারশিপ প্রোগ্রামের ফেলো ছিলেন তিনি।

সুজা উদ্দিন সৌদি সরকারের আয়োজিত গ্লোবাল এক্সপার্ট প্রোগ্রামে অংশ নিয়ে ইন্দোনেশিয়ান রিফিউজি কন্ট্রাক্ট বিষয়ে কাজের জন্য পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের সাঁওতাল, সাপুড়ে ও বিহারীসহ বিভিন্ন জনগোষ্ঠীর আর্ট অফ আইডেন্টিটি নিয়ে গবেষণা করেছেন তিনি। শিক্ষাজীবন থেকেই বাংলাদেশকে একাধিকবার আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্ব করেন।

বিশ্বের ১৫টিরও বেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম—যেমন রয়টার্স, টেলিগ্রাফ, সিএনএন, নিউ ইয়র্ক টাইমসসহ অন্যান্য প্রতিষ্ঠিত গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া কলম্বিয়া ইউনিভার্সিটিসহ বিশ্বের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের গবেষকদের সঙ্গে ফিল্ড গবেষক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এ ছাড়া আন্তর্জাতিকভাবে ৪০টিরও বেশি দাতা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সুজা উদ্দিনের। তিনি দীর্ঘদিন আমেরিকান প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির

This will close in 6 seconds

এনসিপির দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন

আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫