ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

উখিয়ার ইউপি সদস্য কামাল হত্যা: বিএনপি নেতাসহ ৮ জনের নামে হত্যা মামলা

উখিয়ার জালিয়াপালংয়ের ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) নিহত কামাল হোসেনের ছোট ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়েরের বিষয়টি জানান উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

ওসি বলেন, মামলার এজাহারে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৫/৬ জনকে।

মামলার এজাহারে দেখা গেছে, প্রধান আসামী করা হয়েছে জালিয়াপালংয়ের ৯ নং ওয়ার্ডের মৃত গোলাম শরিফের ছেলে আব্দু রহিম (৪১) কে। অন্যান্যরা হলেন- মনখালীর মৃত রহমত শরিফের তিন পুত্র তোফাইল আহমেদ, জুহুর আহমেদ চৌধুরী  ও জহির আহমদ, মনখালীর ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপিনেতা সোলতান মেম্বারের ছেলে শরিফুল হক সাগর, প্রধান আসামী আব্দু রহিমের ভাই নুরুল বশর, আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম নাহিদ, মনখালীর শাহ আলমের ছেলে রিদোয়ান।

আসামীদের মধ্যে জুহুর আহমেদ চৌধুরী উখিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত কামাল হোসেনের ছোটভাই সাহাব উদ্দিন জানান, এর আগেও তাঁর ভাই জসিম হত্যার সাথে এরা জড়িত ছিলো, জসিম হত্যার বিচার না হওয়া এবং আসামীদের প্রকাশ্যে চলাফেরার কারণে আবারো এ হত্যাকান্ড ঘটিয়েছে তাঁরা।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ৬ জুলাই রাতে উখিয়ার মনখালীর বাড়ি থেকে ফার্মেসীতে যাওয়ার জন্য বের হন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন। পরদিন ৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ সনাক্ত করে।

কামাল হোসেন দুর্জয় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন, ২০২১ সালের ইউপি নির্বাচনে জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন, তার পিতা ছিদ্দিক আহমেদ সওদাগরও একই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

ট্যাগ :

কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

উখিয়ার ইউপি সদস্য কামাল হত্যা: বিএনপি নেতাসহ ৮ জনের নামে হত্যা মামলা

আপডেট সময় : ০৭:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫