ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

উখিয়ার আলোচিত ‘ফোর মার্ডার’ : কারাগারে এক কয়েদী’র হৃদরোগে মৃত্যু 

কক্সবাজার জেলা কারাগারে নুর হোসেন (৫০) নামে এক বৃদ্ধ কয়েদী’র মৃত্যু হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মোহাম্মদ জাবেদ মেহেদী। তিনি বলেন, ‘ হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া (৯নং ওয়ার্ড)
এলাকার মৃত নছু মিয়া”র পুত্র নুর হোসাইন আলোচিত ‘ফোর মার্ডার’ এর ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ২নং আসামী।

গত ৬ এপ্রিল উপজেলার কুতুপালংয়ে ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো এক নারী তিনদিন পর মারা যান।

নিহতরা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) এবং রওশন আরা।

দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকান্ডের ঘটনায় উখিয়া থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত আব্দুল্লাহ আল মামুনের মা ছমুদা বেগম বাদী হয়ে দায়ের করা মামলায় নুর হোসেন গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপ পরিদর্শক তপু বড়ুয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

উখিয়ার আলোচিত ‘ফোর মার্ডার’ : কারাগারে এক কয়েদী’র হৃদরোগে মৃত্যু 

আপডেট সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫