ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

উখিয়ায় সরকারী নিলামে আলোচিত কুতুপালং বাজারের রেকর্ড দর ৪ কোটি টাকা!

কক্সবাজারের উখিয়া উপজেলার সরকারি হাটবাজারগুলোকে ১৪৩২ বঙ্গাব্দের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ৩ কোটি ৫৬ হাজার ৩৭৩ টাকা দর উঠেছে বিশ্বের বৃহৎত্তর শরণার্থী আশ্রয় শিবির লাগোয়া কুতুপালং বাজারের, ভ্যাট এবং ট্যাক্স সহ এই দর স্পর্শ করতে পারে প্রায় ৪ কোটি টাকা।

এবার ২ কোটি ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ টাকা নির্ধারণ করা হয়েছিলো এই বাজারের সরকারি মূল্য।

রাজাপালং ইউনিয়নে অবস্থিত বাজারটির সর্বোচ্চ দরদাতা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শাহকামাল চৌধুরী, যিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী’র পিতা।

এছাড়াও তিনি ১ কোটি ৪৪ লক্ষ ৯০ হাজার টাকা দর দিয়ে উপজেলা সদরস্থ দারোগা বাজারেরও সর্বোচ্চ দরদাতা মনোনীত হয়েছেন।

অন্যদিকে উপজেলার প্রবেশদ্বার খ্যাত হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজারের সর্বোচ্চ দর উঠেছে ২ কোটি ৫১ লক্ষ ৪৭ হাজার টাকা, দরদাতা স্থানীয় ব্যবসায়ী আব্দুল গফুর চৌধুরী।

পালংখালীর ইউপিস্থ বালুখালী বাজার নিতে সর্বোচ্চ ২ কোটি ২১ লক্ষ টাকা দর দিয়েছেন ফোরকান চৌধুরী। এছাড়াও রত্মাপালং ইউপি’র কোটবাজারের সর্বোচ্চ দরদাতা মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উত্থাপিত দর হলো ১ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।

এছাড়াও একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ভালুকিয়া, রুমখাপালং, পালংখালী ও সোনারপাড়ার নিলাম।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের ইজারা মূল্য পরিশোধ করতে হবে। ইজারার শর্তাবলীগুলো মানা হচ্ছে কি না- তা যথাযথভাবে মনিটরিং করা হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

উখিয়ায় সরকারী নিলামে আলোচিত কুতুপালং বাজারের রেকর্ড দর ৪ কোটি টাকা!

আপডেট সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫