ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ না করে ৮৫ বস্তা চাল মজুদ রাখার অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা রত্নাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়ে ৪৭ বস্তা চাল মজুদ অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে আরও ৩৫ বস্তা চাল মজুদ অবস্থায় পাওয়া গেলে ইউনিয়ন পরিষদের গুদাম ঘর সীল গালা করে দেয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারিভাবে ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উপকারভোগীদের মাঝে বিতরণের কথা থাকলেও একটি অংশ বিতরণ না করে মজুদ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল বড়ুয়া জানান৷, জব্দকৃত চালগুলো ঈদের ভিজিএফের চাল নয়। এগুলো আগের ভিজিডি কর্মসূচির চাল, যা বিতরণ করা হয়নি। ঈদের ভিজিএফ চাল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা দায়িত্বে থাকলেও পরিষদের সমস্ত প্রশাসনিক দায়িত্ব পালন করেন সচিব এবং ইউপি সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসাম বলেন, ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পাঠানো হয়েছিল।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

আপডেট সময় : ১০:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬