ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছেপটখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা নুরুল আবছার (৩৫)–কে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন,
‘উখিয়ায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উখিয়া উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে, যা এলাকার পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬