ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে? জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা

ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে ১৫টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, কমপক্ষে সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’।

স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই কড়া অবস্থান ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাজ্যও শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষার’ খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত

ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

আপডেট সময় : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬