ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা কক্সবাজারে হাম রোগ: বাড়ছে আক্রান্তের সংখ্যা,ভর্তি ৩৫ শিশু দ্রুত বিচার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারে অস্বীকৃতি-প্রবাসীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার ইয়ুথ ক্রিকেট লীগ উদ্বোধবকালে জেলা প্রশাসক-সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে গণভোট বাতিল হলে কি সংসদ সদস্য পদ বাতিল হবে? উখিয়ায় বন্দুকসহ কিশোর আটক এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির জুবিনের পর রাহুলের পানিতে মৃত্যু, ভাইরাল সেই গান ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল

ইয়ুথ ক্রিকেট লীগ উদ্বোধবকালে জেলা প্রশাসক-সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে

বিসিবির গেম ডেভেলপমেন্ট এর অধীনে কক্সবাজারে শুরু হয়েছে ইয়ুথ ক্রিকেট লীগ ২০২৫-২৬।

সোমবার (৩০ মার্চ) সকালে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

এসময় তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে নতুন প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। তেমনি ভাবে ক্রিড়ার উন্নয়নেও কাজ করবে সরকার। কক্সবাজারের খেলাধুলার প্রতি সরকার আরো মনোযোগী হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, কক্সবাজারের যুব সমাজ এখানকার স্টেডিয়ামে খেলাধুলা করে আগামীর ক্রিকেটকে নেতৃত্ব দিবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, সাবেক তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, ইলিয়াস সানি, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, আশরাফুল সুজনসহ বিসিবির কর্মকর্তা, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশের ইস্ট, ওয়েস্ট, নর্থ, সেন্ট্রাল এই চারটি জোনে ভাগকরে মোট ৬০ জন বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ায় লংগার ভার্সনের এই লীগ শেষ হবে ১৪ এপ্রিল।

বিসিবির বয়স ভিত্তিক বিভাগের কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার জানান, বিসিবির অধীনে গেম ডেভেলপমেন্ট আয়োজনে এই লীগে মুলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা অংশ নিচ্ছে।

এই লীগের মাধ্যমে খেলোয়াড়দের দুর্বল ও সবল দিক গুলো পর্যবেক্ষন ও যাচাই বাছাই করা হবে। যারা ভালো করবে তারা সামনে বয়স ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক বড় খেলায় অংশ নিবে। আর যারা একটু পিছিয়ে থাকবে তাদের উন্নয়নে গেম ডেভেলপমেন্ট কাজ করবে। এই লীগের মাধ্যমে মুলতো খেলোয়াড়দের সক্ষমতা পর্যবেক্ষন করা হয়।

পয়েন্ট ভিত্তিতে যে দল এগিয়ে থাকবে সে দলই চ্যাম্পিয়ন হবে এবং ১৫ এপ্রিল থেকে শুরু হবো ওয়ানডে ম্যাচ।

ট্যাগ :

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

ইয়ুথ ক্রিকেট লীগ উদ্বোধবকালে জেলা প্রশাসক-সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে

আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬