ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

“ইবা অইলদে আসল রোহিঙ্গা লয় জানেদে মানুষ” কক্সবাজারের রিপনকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন কক্সবাজারের সন্তান তানভীরুল মিরাজ রিপন। এসময় রিপনকে প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া ভাষায় বলেছেন “ইবা অইলদে আসল রোহিঙ্গা লয় জানেদে মানুষ” (রিপন হচ্ছে আসল রোহিঙ্গা বিশেষজ্ঞ)।

গেলো ২২ ফেব্রুয়ারী লন্ডনের স্কাই নিউজের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাতকার নিতে গেলে রিপনকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। এসব তথ্য টিটিএন কে জানিয়েছেন রিপন।

তানভীরুল মিরাজ রিপন বলেন, স্কাই নিউজের এশিয়া করেসপন্ডেন্ট কর্ডেলিয়া লিঞ্চ, এশিয়া প্রডিউসার রাসেল থর্ন এবং ক্যামেরাম্যান রিচার্ডকে সাথে নিয়ে বাংলাদেশ প্রযোজক হিসেবে সাক্ষাতকার নিতে গেলে প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া ভাষায় প্রায় ৫ মিনিটের অধিক আলাপ করেন প্রধান উপদেষ্টা। এসময় রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ইস্যু এবং নির্বাচন নিয়ে কথা হয় প্রধান উপদেষ্টার সাথে।

“এসময় প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া ভাষায় বলেন, এ ভাষায় শুধু আমরা বুঝতে পারি। খুবই ভালো লাগছে চাটগাঁইয়া ভাষায় কথা বলতে পেরে” বলেন রিপন।

তানভীরুল মিরাজ রিপন হলেন একজন বাংলাদেশী স্বাধীন সাংবাদিক এবং চলচ্চিত্র প্রযোজক যিনি AFP, The Economist, Australian Broadcasting Corporation, CNN, The New Humanitarian, NBC, EPA এবং অন্তত পাঁচটি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন।

তিনি নিয়মিত রোহিঙ্গা শরণার্থী, সংঘাত, রাজনীতি, মানবাধিকার, লিঙ্গ, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার সোনালী ত্রিভুজ কভার করেন।  রিপনের কাজ CNN-এর Amanpour Hours এবং BBC-এর আওয়ার ওয়ার্ল্ডে প্রকাশিত হয়েছে। রিপন রোহিঙ্গা ইস্যু, উত্তর রাখাইনের কভারেজ, অধ্যাপক নোয়াম চমস্কি এবং অধ্যাপক স্লাভোজ জিজেকের সাথে তার সাক্ষাৎকারের জন্য ব্যাপকভাবে পরিচিত।

এএফপি রিপনের ছবিকে ২০২১ সালের বিশ্বের সেরা ছবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে শান্তি সংঘর্ষ এবং মানবাধিকার বিষয়ে পেশাদার স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে দ্যা ইকোনমিস্টের বাংলাদেশ প্রতিনিধি এবং স্কাই নিউজের বাংলাদেশ প্রযোজক হিসেবে কাজ করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

“ইবা অইলদে আসল রোহিঙ্গা লয় জানেদে মানুষ” কক্সবাজারের রিপনকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০২:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫