ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

ইনানীতে আত্মপ্রকাশ করলো শফির বিল জেলে কল্যাণ সমিতি

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ইনানীর মোঃ শফিরবিল জেলে কল্যাণ সমিতি নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

কমিটির আত্মপ্রকাশের পর শনিবার সন্ধ্যায় মোহাম্মদ শফিরবিল নৌকাঘাট এলাকায় নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

এ সমিতির যেকোনো বিপদে-আপদে, সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন সরওয়ার জাহান চৌধুরী।

দেশের প্রচলিত আইন মেনে বৈধ উপায়ে সকলকে নিজ নিজ জীবিকা নির্বাহ করে দেশের উন্নয়নের আহ্বান জানান, সুলতান মাহমুদ চৌধুরী।

সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শামসুল আলম সোহাগ ও জালিয়া পালং ইউনিয়ন বিএনপির (দক্ষিণ) সভাপতি মাস্টার আব্দুল করিমও উপস্থিত ছিলেন।

নতুন এই কমিটিতে মোঃ ইউনুছকে সভাপতি ও রাহামত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও এ কমিটিতে মোঃ কামাল হোসেনকে সহসভাপতি এবং মুফিত আলমকে যুগ্ন সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিনকে সাংগঠনিক ও আজিজ উল্লাহকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়ছে।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ও ইউপিসদস্য রুজিনা আক্তার এ কমিটির অনুমোদন দেন।

নতুন এ সংগঠনের নেতৃবৃন্দরা জানান, শফির বিলের নৌকাঘাটের জেলে এবং ব্যবসায়ীদের সাথে ঐক্য ধরে রাখতে এ কমিটি ভূমিকা পালন করবে।

তাছাড়া জেলেদের সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

ট্যাগ :

টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার

ইনানীতে আত্মপ্রকাশ করলো শফির বিল জেলে কল্যাণ সমিতি

আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫