ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

ইউএনএইচসিআরের ‘ভুল’ প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • 314

২০২১ সালের পর মিয়ানমার থেকে বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা প্রবেশ করেনি মর্মে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সোমবার দুপুরে এ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিষয়টিতে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবেদনে ইউএনএইচসিআর আরো উল্লেখ করেছে, বাংলাদেশ অংশে রোহিঙ্গারা প্ল্যানড্‌ বা পরিকল্পিতভাবেই থাকছে। অন্যদিকে থাইল্যান্ডের সীমান্তে খণ্ডকালীনভাবে রয়েছে। যা সঠিক তথ্য নয় বলে মনে করছে সরকার। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি জাতিসংঘ।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব-

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জাতিসংঘের ইউএনএইচসিআরের মিয়ানমার অফিসের ভুল তথ্য প্রকাশের জেরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসকে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি নজরে আনলে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দুঃখ প্রকাশ করে বলেন, মিয়ানমারে জাতিসংঘের অফিসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত জবাব দেওয়া হবে বাংলাদেশকে। সেই সঙ্গে তথ্য সংক্রান্ত ভুল-বিভ্রান্তি দ্রুত দূর করা হবে।

ট্যাগ :

ইউএনএইচসিআরের ‘ভুল’ প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

আপডেট সময় : ০৮:৫০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫