ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন মিলে ‘জুলাই ঐক্য’ নামে একটি জোট গঠন করেছে। জোটটির মূল দাবি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

মঙ্গলবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি সংবাদ সম্মেলনে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, বিপ্লবি ছাত্র পরিষদ‌, আর্থ বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ এখন পর্যন্ত ৩৭টি সংগঠনের প্রতিনিধি দল এই জোটের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে।

সংবাদ সম্মেলনে জোটটির অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের অপশাসন শেষ হয়। পরে আমরা আশায় বুক পেতে ছিলাম, নতুন বাংলাদেশে কোনও বৈষম্য থাকবে না, আমরা পরিবর্তন দেখতে পারবো। কিন্তু এতো বড় অভ্যুত্থানের পরও আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি। জুলাই অভ্যুত্থানে যে দল আমাদের ওপর গণহত্যা চালিয়েছে, আমরা এখনও তাদের বিচারের আওতায় আনতে পারিনি। তাদের মধ্যে অনেকেই দেখি প্রকাশ্যে মিছিল করছে। অথচ আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা এখানে বিভিন্ন মতাদর্শের লোক আছি। আমরা এতদিন স্বতন্ত্রভাবে আমাদের দাবি জানিয়েছি। কিন্তু এখন থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একসঙ্গে কাজ করবো।’

লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনও অনিশ্চিত‌। সব থেকে বড় উদ্বেগের বিষয়, বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আজ জুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি।’

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এই জোটের মূল ও একমাত্র দাবি, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং ২৪ এর গণহত্যা, শাপলা ট্রাজেডি, পিলখানা ট্রাজেডি, গুম-খুন, দুর্নীতিসহ বিগত সাড়ে ১৫ বছরে যেসব অপকর্ম সংঘঠিত হয়েছে, তার সঙ্গে জড়িত সবার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সব শক্তিকে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করবে আমাদের এই জোট।’

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫