ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, এটি বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, এরিক এরই মধ্যে ক্যাটাগরি-২ মাত্রায় পৌঁছেছে এবং আঘাত হানার আগেই এটি ক্যাটাগরি-৩-এ রূপ নিতে পারে। বর্তমানে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার ছাড়িয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এরিক দক্ষিণ মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যা তৈরি করতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে ওয়াঝাকা ও গুয়েরেরো রাজ্য। ওই অঞ্চলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজকুয়েজ জানিয়েছেন, ঝড়ের আঘাত মোকাবিলায় উপকূলীয় রাজ্যগুলোয় ২ হাজারের মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। চিয়াপাস, গুয়েরেরো ও ওয়াঝাকা রাজ্যে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির ভেতরে অবস্থান করতে এবং সরকার ও জরুরি বিভাগের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন।

২০২৩ সালের অক্টোবরে ঘূর্ণিঝড় ‘ওটিস’ আকাপুলকোতে আঘাত হানে। এটি ছিল ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় এবং তাতে কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘এরিক’-এর গতিবেগ ও গতিপথ পর্যবেক্ষণে রয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে সরকার ও নাগরিক সুরক্ষা সংস্থা জনগণকে নিরাপদে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে সতর্ক থাকতে ও নির্দিষ্ট দিকনির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সূত্র : বিবিসি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫