ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে হচ্ছেন কক্সবাজার পৌরসভার প্রশাসক? চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন: জড়িতদের আটকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে যারা বলছেন— পিআর চাই উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, তারা বলছেন— যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেউই রুখতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই শক্তি কারো নেই।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশে বলতে চাই— আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। তাই আসুন আমরা সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখি।

সালাহউদ্দিন বলেন, এই দেশের ইতিহাস শহীদের রক্তে রঞ্জিত লেখা ইতিহাস। এই ইতিহাস বলে শেষ করা যাবে না। আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য— আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশই প্রথম। সবার আগে বাংলাদেশ, এই দেশে আমাদের কোনো প্রভু থাকবে না।

শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল হক। পরিচালনা করছেন সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি প্রমুখ।

সূত্র: কালবেলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই : সালাহউদ্দিন

আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫