ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা
মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে দাবী করে সংবাদ সম্মেলন

আ’লীগ নয়, পরিমল জামায়াতের কর্মী

দীর্ঘ প্রায় ১৬ বছর পর গত শনিবার কক্সবাজারে কর্মী সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সম্মেলনে বক্তব্য দেন পরিমল কান্তি শীল নামে এক হিন্দু নেতা। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তাকে দাবি করা হয়েছে পরিমল কান্তি দে এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার কক্সবাজার শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিমল কান্তি শীল নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।

পরিমল বলেন বলেন, ‘আমার পরিচয় হচ্ছে আমি পরিমল কান্তি শীল। পিতা বিনোদ শীল মাতা মণিবালা শীল।আমার বাড়ি হলো বড় মহেশখালী নাপিত পাড়া, হিন্দু পাড়া। আমি দীর্ঘদিন থেকে পল্লী চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। বর্তমান সরকার আমাকে নির্বাচিত করেছে হিন্দুদের প্রতিনিধি হিসেবে।’

তিনি বলেন, ‘আমি কখনোই আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি সাধারণ একজন গ্রাম্য ডাক্তার। হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।’

নিজেকে জামায়াতে ইসলামের কর্মী দাবী করে পরিমল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে নির্ধারণ করলাম যে পৃথিবীতে মানুষ হিসেবে বাস করতে হলে কোনো একটি দলকে সমর্থন করতে হবে। দেশকে গড়তে হলে কোনো দলকে সমর্থন করে সত্যকে আনতে হবে। আমি দেখলাম জামায়াতে ইসলামী দল নিয়ম বহির্ভূত চলে না, গাজা খায় না মদ খায় না, প্রতিনিয়ত নামাজ পড়ে। এর আগে আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিতে দশ থেকে পনেরো বছর ছিলাম। দলের (জামায়াত) অনেক দক্ষ সদস্য আমার পাশে বসে আছে। আমার নেতা (এ এইচ এম হামিদুর রহমান আযাদ) আমাকে যেভাবে চেয়েছেন, সেভাবেই আমি তাদের রাজনীতিতে যুক্ত হয়েছি। উনার কাছে আমি পরামর্শ নিতাম।এরপর থেকে কর্মী হলাম প্রাথমিকভাবে। এরপর আস্তে আস্তে যুক্ত হলাম দলে।’

তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত শত্রু আছে, আমি একজন সাধারণ মানুষ, আগের দলের অনেকে টাকা দিয়েও উঠে আসতে পারে নি। আমি একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে উঠে আসলাম, বর্তমাম সরকার কেনো আমাকে সাহায্য করলো। এই সরকারের কত সুন্দর নিরপেক্ষতা। এটা অনেকের সহ্য হয় না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু গণমাধ্যম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে। নামে মিল থাকলেই কি দুজন মানুষের রাজনৈতিক বিশ্বাস ও চরিত্র এক হবে। গণমাধ্যম জাতির দর্পণ। তাদের উচিত সত্য তথ্য উপস্থাপন করা।’

এধরণের মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য হামিদুর রহমান সংশ্লিষ্ট গণমাধ্যমকে ক্ষমা চাওয়ার আহবান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে দাবী করে সংবাদ সম্মেলন

আ’লীগ নয়, পরিমল জামায়াতের কর্মী

আপডেট সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫