ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেজ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 383

বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন কোপা আমেরিকাও। অর্থাৎ দেশের হয়ে বৈশ্বিক ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা হয়েছে। সেখানে আবার সেরা গোলকিপারও হয়েছেন। জিতেছেন গোলকিপারদের ব্যালন ডি’অর এবং ফিফা ‘বেস্ট’ও। ওদিকে গত সেপ্টেম্বরেই বয়সটা ৩২ ছুঁয়েছে। প্রশ্নটি তাই উঠেই যায়—এমিলিয়ানো মার্তিনেজ অবসর নেবেন কবে? ক্লাব ফুটবলে বড় কিছু এখনো জিততে না-ই পারেন, দেশের হয়ে অর্জনের প্রায় কোনো কিছুই তো বাকি নেই!
মার্তিনেজ প্রশ্নটির উত্তর দিয়েছেন। সে উত্তরে মানুষ হিসেবে তাঁর ধরনটা আবারও বেরিয়ে আসে। পোস্টের নিচে নিরেট দেয়াল হলেও বাইরে আসলে রসিকতাপ্রিয় এবং মজার মানুষ। মজার ছলেই ‘দিবু’ বলেছেন, অবশ্যই তিনি অবসর নেবেন। সে জন্য অবশ্য ২০২৬ বিশ্বকাপটা জিততে হবে।
শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।
২০২২ বিশ্বকাপ ফাইনালে কোলো মুয়ানির শট রুখে দেওয়া নিয়ে মার্তিনেজ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সেই দলের কয়েকজন সতীর্থ মিলে বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। মার্তিনেজের সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা গোলকিপার মার্তিনেজ সেখানেই নিজের অবসর নিয়ে কথা বলেন।

মার্তিনেজ প্রথমে জানতে চান, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্তিনেজ নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।
ইতালি ও ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জিতেছে। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিল জিতেছে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ।
২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্য রিফ্লেক্সে রুখে দেন মার্তিনেজ
২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্য রিফ্লেক্সে রুখে দেন মার্তিনেজমার্তিনেজের ইনস্টাগ্রাম হ্যান্ডল
কাতারে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্তিনেজ। এ নিয়ে অনেক আলোচনা হলেও মার্তিনেজ সেই সেভ নিয়ে সতীর্থদের সামনে নতুন তথ্য দিলেন, ‘শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।’ মার্তিনেজ এরপর ব্যাখ্যা করেন, ‘আমি আড়াআড়িভাবে (কোলো মুয়ানির) সামনে এসে দাঁড়াই। বলটা বাউন্স করায় আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়েই রাখি।’

মার্তিনেজ এবার ফিফা ‘বেস্ট’ পুরস্কারে বর্ষসেরা গোলকিপারের ট্রফি জিতেছেন। ২০২২ সালেও একই পুরস্কার জিতেছিলেন। এ বছর এবং গত বছর জিতেছেন ব্যালন ডি’অরে সেরা গোলকিপারের পুরস্কার (লেভ ইয়াশিন ট্রফি)।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেজ

আপডেট সময় : ০৭:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪