ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল

‘আমাকে কথা বলা শিখাচ্ছেন, আপনি কে?’ – বনকর্তাকে শাসালেন রামুর এসিল্যান্ড

Oplus_131072

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুলের সাথে বনকর্তার মধ্যে একটি বাকবিতন্ডার ভিডিও ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ছড়িয়ে পড়া ঐ ভিডিওতে রাতুলকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের একজন রেঞ্জ কর্মকর্তা’র উদ্দেশ্যে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায় ‘ আমাকে কথা বলা শিখাচ্ছেন, আপনি কে? আমাকে কিভাবে কথা বলতে হয় আপনার কাছে শিখতে হবে?।’

ভিডিও প্রসঙ্গে রামু উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মিলেনি তবে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে হিমছড়িতে এই ঘটনা ঘটে।

বনবিভাগ সূত্র বলছে, হিমছড়ি টহল ফাঁড়িতে দক্ষিণ বনবিভাগের নির্মিতব্য সহব্যবস্থাপনা কমিটির ভবনের জায়গা নিয়ে এ ঘটনা ঘটেছে।

এঘটনায় কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন ফেসবুকে লিখেছেন, ‘কক্সবাজারে হাজার হাজার একর খাস ও বনভূমি দস্যুদের দখলে—তবু সেসব উদ্ধারে নেই কোনো উদ্যোগ।কিন্তু ছোট্ট এক টুকরো জমি নিজদের মালিকানা দাবি করে রামুতে উপজেলা প্রশাসন ও বন কর্মকর্তাদের মুখোমুখি সংঘাতে!।’

এছাড়াও রোকনজ্জামান রোকন নামে এক বন কর্মকর্তা নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘একজন সরকারি কর্মচারি আরেকজন সরকারি কর্মচারীকে এভাবে কথা বলার এখতিয়ার কিংবা অধিকার রাখে কিনা জানি না।’

রামু সহকারী কমিশনার (ভূমি) ও দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে এ প্রসঙ্গে প্রতিবেদক ফোন দিলেও তারা রিসিভ করেন’নি।

ট্যাগ :

‘আমাকে কথা বলা শিখাচ্ছেন, আপনি কে?’ – বনকর্তাকে শাসালেন রামুর এসিল্যান্ড

আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫