ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 187

ভোট দিয়েই জয়ের আশা প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যার দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়ে নির্বাচনে অংশ নিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন নাহিদ ইসলাম। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘১১–দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে, তা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যে রয়েছে। এই জোট থেকে ঢাকা-১১ আসনে লড়ছেন নাহিদ ইসলাম।

ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সবাই ভোটকেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এ দেশে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন।’

এ সময় নির্বাচন সুষ্ঠু হলে জনরায়কে মেনে নেবেন বলেও জানান তিনি।

আজ কোনো প্রতিকূলতাকে ‘ফোকাস’ করছেন না জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা চাই, মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুক।’

নাহিদ ইসলাম সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানান। তিনি বলেন, ব্যালটের মাধ্যমেই জনরায় প্রতিফলিত হবে।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬