ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে

আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের আরেকটি নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

শুক্রবার (৯ মে) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে দলটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার অনেকে দলটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই ‘আপ বাংলাদেশের’ আত্মপ্রকাশ হলো।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্যসচিব করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহিদ ওসমানের বাবা আব্দুর রহমান।

এ ছাড়া রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে মুখপাত্র করা হয়েছে।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে এনসিপিতে না থাকার ঘোষণা দেন জুনায়েদ ও রিফাত।

এর আগে জুনায়েদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও রিফাত যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। রিফাতও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ জুনায়েদ ও রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন দল আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নতুন দলটির নাম প্রকাশ্যে আসে। আজ (৯ মে) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল তাদের নতুন দলটি।

সূত্র:যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫