ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক ও কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী।

সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মাতৃভাষা বাংলা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা নিয়ামত। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। বিদেশি ভাষার ভিড়ে বা আধিপত্যে বাংলা ভাষা যেন আমাদের প্রজন্ম থেকে হারিয়ে না যায় সে বিষয়ে সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬