ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ
চকরিয়ার ওসির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

“আজকেই উইথড্র করো”

শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় এক সাংবাদিক তার নজরে আনেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ।

উপদেষ্টা সংবাদ সম্মেলন চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দেন। নির্দেশ দিয়ে ফোনে বলতে শোনা যায়-“ওসি, চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? তাকে উইথড্র করো। আজকেই উইথড্র করো”।

চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে এর আগে এক সাংবাদিক মামলা দায়ের করেন। অভিযোগ তোলেন তাকে সংবাদ প্রকাশের জেরে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা ও মিথ্যা মামলা দেয়ার। এছাড়াও আরো বিভিন্ন অভিযোগে ৩টি মামলা হয়।

ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া ২০সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় ছিলেন।

সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

চকরিয়ার ওসির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

“আজকেই উইথড্র করো”

আপডেট সময় : ১১:১৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫