ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ অনিয়মের অভিযোগ তদন্তে রবিবার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে আসছে তদন্ত টিম জেলা পরিষদে লামা উপজেলার প্রতিনিধি না থাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যার মর্মান্তিক মৃত্যু আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম     পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত

আকাশপথে বুধবার স্বদেশে ফিরবে সেনা-বিজিপি সদস্যসহ ৩৪ মিয়ানমার নাগরিক

রাখাইনে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া দেশটির সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ ৩৪ মায়ানমার নাগরিক স্বদেশে ফেরত যাচ্ছেন বুধবার।

সোমবার (০৫ মে) দুপুরে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন- সংঘাতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আসা আরও ৩৪ নাগরিককে ফেরত দেয়া হচ্ছে। তাদের নিতে বুধবার মায়ানমারের একটি বিমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। সেখানেই হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলেও এসব কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, মায়ানমার নাগরিকদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান। তিনি বলেন- বুধবার ফেরত যাবেন মায়ানমারের নাগরিক। তাদের নিতে একটি বিমান কক্সবাজার বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে।

এর আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মায়ানমার সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আকাশপথে বুধবার স্বদেশে ফিরবে সেনা-বিজিপি সদস্যসহ ৩৪ মিয়ানমার নাগরিক

আপডেট সময় : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫