ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে- প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অপতথ্য এবং গুজব একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে। আমরা যদি সত্য সাংবাদিকতা ঠিক মতো করতে পারি তাহলে অপতথ্য এবং গুজব কিছুই করতে পারবে না।

তথ্য অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সিমান্ত, মাদকের রুট, রোহিঙ্গাদের আবাস, ভূরাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা কারনে কক্সবাজার জেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তাছাড়া চীনের সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যদি সড়কটি হয়ে যায় তাহলে কক্সবাজার আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং এখানকার সাংবাদিকদের সক্ষম করে গড়ে তোলার জন্য উন্নয়ন প্রশিক্ষণ অবশ্যই জরুরী। কক্সবাজারের সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য পিআইবির সাথে যোগাযোগ করবেন বলেও তিনি জানান।

তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। গত ১৭ বছর গণমাধ্যম কালো অধ্যায় মোকাবিলা করেছে। বর্তমান সরকার তৃনমূল থেকে রাজধানীর সকল গণমাধ্যমের সাথে ভালো সম্পর্কে গড়ে তোলার চেষ্টা করছে।

কর্মশালায় গুজব ও অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম।
সরকারের উন্নয়ন ভাবনায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।

কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার, মো. মনিরুজ্জামান খান।

কক্সবাজারের সাংবাদিকতার অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনাসহ গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে কর্মশালায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, শামসুল হক শারেক, আনছার হোসেন, মোয়াজ্জেম হোসেন শাকিল, এম আর মাহবুব, এম আর খোকনসহ অনেকে।
এসময় কক্সবাজার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

অপতথ্য ও গুজবকে চ্যালেঞ্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে- প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ

আপডেট সময় : ০৮:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬