ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ

অনুমোদনহীন মোড়কে শিশুখাদ্য বিক্রি: বড় বাজারে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজার শহরের বড় বাজারে অনুমোদনহীন মোড়কজাত শিশুখাদ্য বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পণ্যের মোড়কে মূল্য তালিকা, উপাদান, উৎপাদন প্রণালী এবং উৎপাদন- মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ভোক্তা অধিদফতর।

বুধবার (৯ জুলাই) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, মোড়কজাত পণ্য বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ মান সংস্থা (বিএসটিআই) অনুমোদন, স্পষ্ট উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ, মূল্য, উপাদান তালিকা এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক। কিন্তু বারবার সতর্ক করার পরও কিছু প্রতিষ্ঠান এসব নিয়ম লঙ্ঘন করে চলেছে।

অভিযানে ‘আল কলাম ট্রেডার্স’-এ বিক্রির উদ্দেশ্যে রাখা চিপসের প্যাকেটে প্রয়োজনীয় কোনো তথ্য (মূল্য, উপাদান তালিকা, প্রস্তুতকারকের নাম বা ঠিকানা) পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ‘আমান উল্লাহ স্টোর’-এ বিক্রিত ললিপপে কোম্পানির নাম, ঠিকানা কিংবা উৎপাদন সম্পর্কিত কোনো তথ্য ছিল না। এমনকি প্রতিষ্ঠানটি পণ্যের ক্রয় রশিদও দেখাতে পারেনি। এজন্য তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন

অনুমোদনহীন মোড়কে শিশুখাদ্য বিক্রি: বড় বাজারে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫