ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সাথে বিজিবির গোলাগুলি : ২ ডাকাত আটক কোরবানির পশুর নামকরণ ও ভূরাজনৈতিক সংবেদনশীলতা প্রেমিকাকে উদ্ধারে গিয়ে প্রেমিকের ওপর চড়াও পুলিশ, লঙ্কাকাণ্ড ৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু  টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির খতমে কুরআন ও দোয়া মাহফিল পেকুয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ছাত্রদলের রাজনীতি ও স্বপ্নময় বাংলাদেশের অভিযাত্রা পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার শিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু ৩০ মে

৬ মাসের চুক্তিতে সান্তোসে নেইমার

সান্তোসের প্রেসিডেন্টের সঙ্গে জার্সি হাতে নেইমার।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নেইমারের আগমনটা একরকম নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার ৬ মাসের চুক্তিতে শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন তিনি।

নেইমারের ক্যারিয়ারের শুরুটা এই ক্লাবেই। তাকে বরণ করে সান্তোসের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো বোনাভাইডস স্পোর্ট টিভিকে বলেছেন, ‘প্রাথমিকভাবে চুক্তিটা ৬ মাসের। তবে নেইমার যেন আমাদের সঙ্গেই থাকে সেজন্য সব কিছু করবো আমরা। আমাদের আশা থাকবে সে যেন অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত থাকে।’

নেইমারকে বরণ করতে শুক্রবার ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নিয়ে হয়েছে কনসার্টও।

৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।

সান্তোসে ফিরলেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্তর থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সাথে বিজিবির গোলাগুলি : ২ ডাকাত আটক

৬ মাসের চুক্তিতে সান্তোসে নেইমার

আপডেট সময় : ০৮:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫