ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত

২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো বাসটার্মিনাল এলাকার বাসিন্দারা

আয়ুব হত্যায় জড়িত বাসচালককে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো কক্সবাজার বাসটার্মিনালের এলাকার স্থানীয় বাসিন্দারা।

শনিবার রাত ৮টায় কক্সবাজার শহরের প্রবেশদ্বার বাসটার্মিনালের নাপ্পাঞ্জা পাড়ার আইয়ুব নামের এক যুবকের বাস চাপায় মৃত্যু হলে এলাকার মানুষ সড়কে নেমে এসে প্রতিবাদ জানায়।

এসময় এলাকাবাসী টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে ১ ঘন্টা সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে রাত ১ টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

জানা গেছে, রাত ৮ টার দিকে জনতা পরিবহনের একটি বাস চাপা দেয় নাপাঞ্জা পাড়ার যুবক আয়ুব কে। এতে তার মৃত্যু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতা পরিবহনের সেই ড্রাইভার সটকে পড়ে এবং বাসটিও কৌশলে সরিয়ে নেয়া হয়। ঘাতক ড্রাইভার কে আটক,বাস গুলোর মধ্যে যাত্রী উঠানোর প্রতিযোগীতা বন্ধসহ কয়েকটি দাবী বাস্তবায়নে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় এলাকাবাসী।

ট্যাগ :

রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ

২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো বাসটার্মিনাল এলাকার বাসিন্দারা

আপডেট সময় : ০৩:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫