ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম চকরিয়া ডুলাহাজারা ক্রিড়া সংসদ নির্বাচনে ফজলুর কাদের সভাপতি নির্বাচিত পটিয়ার লুণ্ঠিত চিনি উদ্ধার হলো চকরিয়ার রাসেলের দোকান থেকে – রাসেল ছাত্রদল নাকি শিবির এ নিয়ে দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী বক্তব্য পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

১৮ বছর পর রামু কলেজ ছাত্রদলের নবীন বরণ

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 663

রামু সরকারি কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের নানা আয়োজনে বরণ করেছে রামু কলেজ ছাত্রদল।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামু কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় নবীন বরণ।

জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে  কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক  ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক, রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমান।

রামু কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ কায়েসের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল বাসেত মীর্জার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ন সম্পাদক মিজানুল আলম, ছাত্রদল নেতা মোর্শেদ আলম,  জুলাই যোদ্ধা মঈনুল হাসান জিহান,নবাগত ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ শিহাব, আবছারসহ অন্যান্যরা।

প্রায় ১৮ বছর পর ছাত্রদলের জমকালো আয়োজনে নবীন বরণের এই অনুষ্ঠান ছিলো বেশ উপভোগ্য।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্বে ২৪ শের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

পরে নবীন বরণ আনন্দ উৎসব তারুণ্যের উদযাপন-সবার আগে বাংলাদেশ কনসার্টে সংগীত পরিবেশন করেন ব্যান্ড শিল্পীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

১৮ বছর পর রামু কলেজ ছাত্রদলের নবীন বরণ

আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫