ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডালিমের মায়ের মৃত্যু : জানাজা বাদ এশা রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয় লোহাগাড়ার ইউএনওর সঙ্গে বিএনপি নেতা জাহেদ চৌধুরীর বাকবিতণ্ডা পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের জানাজা দুপুর ২ টায় ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত ১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১

১২ লাখের অধিক জনসংখ্যার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে মাত্র ৭৮ নারী পুলিশ সদস্য!

উখিয়া -টেকনাফে অবস্থিত বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে বাস করে প্রায় ১২ লাখের অধিক রোহিঙ্গা। ৩২ টি ক্যাম্পে বসবাস করা এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী।

আশ্রয় শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের ৩ টি ব্যাটালিয়ন। যেখানে সব মিলিয়ে আছে ১৯শ পুলিশ সদস্য। আর এরমধ্যে রয়েছে মাত্র ৭৮ জন নারী সদস্য৷ যা মোট সদস্যের মাত্র ৪ শতাংশের কিছু বেশি। অথচ রোহিঙ্গা ক্যাম্পের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী বলছে বিভিন্ন সংস্থা।

বুধবার সকালে কক্সবাজারের একটি হোটেলের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান এপিবিএনের ডিআইজি প্রলয় কিসিম।

প্রলয় কিসিম বলেন, যারা আছেন তাদেরও অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হয়। এমনকি নেই আলাদা ব্যারাকের ব্যবস্থাও। নারী সদস্যের অভাবে কার্যক্রম চালাতে গিয়েও পড়তে হয় নানান সমস্যায়।

এবিষয়ে উপর মহলে চিঠি দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন এপিবিএনের উর্ধতন এ কর্মকর্তা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামস উদ দৌজা। এসময় তিনি সেখানে উপস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি জিং সং’কে বিষয়টি নিয়ে সহায়তার আহবান জানান। নারী সদস্যদের জন্য আবাসিক ব্যারাক ও পরিবহন ব্যবস্থার বাড়ানো বিষয়েও অবহিত করেন দৌজা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন

১২ লাখের অধিক জনসংখ্যার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে মাত্র ৭৮ নারী পুলিশ সদস্য!

আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪